Xtra Time logo
Latest News
ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপকেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি শারারিক সক্ষমতার শীর্ষে পৌঁছোতে সর্বস্ব দিতে রাজি ছিলাম : মেসি, মেসিই সর্বকালের সেরা : স্কালোনি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা কোচ স্কালোনির যুব আর্জেন্টিনাকে হারিয়েছিল ভারত ৪০ মি্নিটের মেসি শো-এ বিধ্বস্ত ইংল্যান্ড, পরপর দুবার ফাইনালে আর্জেন্টিনাম্যাচ হেরে রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার দৌড়ে শুভমন গিল, টি-২০ সিরিজে ইংল্যান্ডের দাপটেরও প্রতিফলন ২০২৭ ওডিআই বিশ্বকাপে নতুন ফরম্যাটের চমক, সফল হবে আইসিসির এই পরীক্ষা? ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপকেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি শারারিক সক্ষমতার শীর্ষে পৌঁছোতে সর্বস্ব দিতে রাজি ছিলাম : মেসি, মেসিই সর্বকালের সেরা : স্কালোনি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা কোচ স্কালোনির যুব আর্জেন্টিনাকে হারিয়েছিল ভারত ৪০ মি্নিটের মেসি শো-এ বিধ্বস্ত ইংল্যান্ড, পরপর দুবার ফাইনালে আর্জেন্টিনাম্যাচ হেরে রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার দৌড়ে শুভমন গিল, টি-২০ সিরিজে ইংল্যান্ডের দাপটেরও প্রতিফলন ২০২৭ ওডিআই বিশ্বকাপে নতুন ফরম্যাটের চমক, সফল হবে আইসিসির এই পরীক্ষা?

বাংলার ব্লাইন্ড ক্রিকেটে অপূরণীয় ক্ষতি, প্রয়াত গৌরব গোয়েঙ্কা

বাংলার ব্লাইন্ড ক্রিকেট আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক গৌরব গোয়েঙ্কার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজ্যের ক্রীড়ামহলে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২২ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

By AdminPublished Jun 23, 2026, 9:42 PM
ShareWhatsAppFacebookX
বাংলার ব্লাইন্ড ক্রিকেটে অপূরণীয় ক্ষতি, প্রয়াত গৌরব গোয়েঙ্কা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বাংলার ব্লাইন্ড ক্রিকেট আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক গৌরব গোয়েঙ্কার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজ্যের ক্রীড়ামহলে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২২ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (BCA)-এর পশ্চিমবঙ্গ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বাংলায় ব্লাইন্ড ক্রিকেটের প্রসার ও বিকাশে গৌরব গোয়েঙ্কার অবদান অনস্বীকার্য। তাঁর উদ্যোগ ও অক্লান্ত পরিশ্রমের হাত ধরেই রাজ্যে সংগঠিতভাবে ব্লাইন্ড ক্রিকেটের যাত্রা শুরু হয়। শুধু সংগঠক হিসেবেই নয়, খেলাটির প্রতি তাঁর ভালোবাসা ও নিষ্ঠা তাঁকে ক্রীড়ামহলে বিশেষ সম্মান এনে দিয়েছিল।

গৌরব গোয়েঙ্কা ১৯৯৮ সালে দিল্লিতে অনুষ্ঠিত প্রথম ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন। পরবর্তী সময়ে খেলোয়াড় থেকে সংগঠকের ভূমিকায় এসে তিনি ব্লাইন্ড ক্রিকেটের উন্নয়নে নিরলসভাবে কাজ করে গিয়েছেন। তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB)-এর লাইফ মেম্বারও ছিলেন।

তাঁর প্রয়াণে বাংলা ব্লাইন্ড ক্রিকেট এক অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারাল বলে মনে করছেন ক্রীড়া মহলের অনেকে। সহকর্মী, খেলোয়াড় এবং শুভানুধ্যায়ীদের মতে, তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

গৌরব গোয়েঙ্কার শেষকৃত্য আজ, ২৩ জুন, দুপুর ১২টা ৩০ মিনিটে কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হবে।

তাঁর প্রয়াণে বিভিন্ন ক্রীড়া সংগঠন, প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা গভীর শোক প্রকাশ করেছেন। সকলেই তাঁর আত্মার চিরশান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

🔥 Trending Right Now

বিশ্বকাপের খবরJul 17

ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপ

ব্রিটিশ রাজনীতিবিদ লিবারেল ডেমোক্রেট দলের নেতা এড ডেভি ফিফাকে চিঠি দিয়ে দাবি করেছেন আর্জেন্টিনার ৬ জন ফুটবলারকে যেন সাসপেন্ড করা হয়। তিনি রড্রি ও মোরাতার উদাহরণ তুলে ধরে এই দাবি করেছেন।

বিশ্বকাপের খবরJul 17

কেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে

১৯৩৪ সালের দ্বিতীয় বিশ্বকাপ থেকেই এই ম্যাচ আয়োজন হচ্ছে। বিশ্বযুদ্ধের আগে শেষবার এই ম্যাচ হয়েছিল ১৯৩৮-এর তৃতীয় বিশ্বকাপে। তবে ১৯৫০ বিশ্বকাপে এই ম্যাচ হয়নি। ১৯৫৪ থেকে প্রত্যেক বিশ্বকাপেই তৃতীয় স্থানের ম্যাচ হয়ে আসছে। জার্মানি সবচেয়ে বেশি চারবার তৃতীয় স্থান অর্জন করেছে।

বিশ্বকাপের খবরJul 16

মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা

বিশ্বকাপ ফাইনালে ওঠার সেলিব্রেশনে নতুন বিতর্ক। বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা। ম্যাচ শেষে আর্জেন্টাইন ফুটবলাররা একটি রাজনৈতিক ব্যানার তুলে ধরে দর্শকদের অভিবাদন জানান। ব্যানারটিতে স্প্যানিশ ভাষায় লেখা ছিল “Las Malvinas son Argentinas” । বাংলায় যার অর্থ ফকল্যান্ড আর্জেন্টিনার।

বিশ্বকাপের খবরJul 16

ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি

ইউনিসেফ ও বার্সেলোনা ফাউন্ডেশনের একটি দাতব্য অনুষ্ঠানের জন্য ফটোশ্যুটের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই ছবি তোলা হয়। আসলে এই অনুষ্ঠানের জন্য বিভিন্ন পরিবারকে নিয়ে একটি লটারির আয়োজন করা হয়েছিল। সেখানে জিতেছিলেন ইয়ামলের মা বাবা। সে কারেণই তখন পাঁচ মাসের ছোট্ট ইয়ামলকে কোলে নিয়ে স্নান করিয়েছিলেন বছর কুড়ির মেসি।