Xtra Time logo
Latest News
ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপকেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি শারারিক সক্ষমতার শীর্ষে পৌঁছোতে সর্বস্ব দিতে রাজি ছিলাম : মেসি, মেসিই সর্বকালের সেরা : স্কালোনি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা কোচ স্কালোনির যুব আর্জেন্টিনাকে হারিয়েছিল ভারত ৪০ মি্নিটের মেসি শো-এ বিধ্বস্ত ইংল্যান্ড, পরপর দুবার ফাইনালে আর্জেন্টিনাম্যাচ হেরে রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার দৌড়ে শুভমন গিল, টি-২০ সিরিজে ইংল্যান্ডের দাপটেরও প্রতিফলন ২০২৭ ওডিআই বিশ্বকাপে নতুন ফরম্যাটের চমক, সফল হবে আইসিসির এই পরীক্ষা? ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপকেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি শারারিক সক্ষমতার শীর্ষে পৌঁছোতে সর্বস্ব দিতে রাজি ছিলাম : মেসি, মেসিই সর্বকালের সেরা : স্কালোনি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা কোচ স্কালোনির যুব আর্জেন্টিনাকে হারিয়েছিল ভারত ৪০ মি্নিটের মেসি শো-এ বিধ্বস্ত ইংল্যান্ড, পরপর দুবার ফাইনালে আর্জেন্টিনাম্যাচ হেরে রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার দৌড়ে শুভমন গিল, টি-২০ সিরিজে ইংল্যান্ডের দাপটেরও প্রতিফলন ২০২৭ ওডিআই বিশ্বকাপে নতুন ফরম্যাটের চমক, সফল হবে আইসিসির এই পরীক্ষা?

ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপ

ব্রিটিশ রাজনীতিবিদ লিবারেল ডেমোক্রেট দলের নেতা এড ডেভি ফিফাকে চিঠি দিয়ে দাবি করেছেন আর্জেন্টিনার ৬ জন ফুটবলারকে যেন সাসপেন্ড করা হয়। তিনি রড্রি ও মোরাতার উদাহরণ তুলে ধরে এই দাবি করেছেন।

By AdminPublished Jul 17, 2026, 4:12 PM
ShareWhatsAppFacebookX
 ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপ

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

আর্জেন্টিনা ফুটবলারদের মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে জল অনেক দূর গড়ালো। শাস্তির দাবি জানিয়ে চাপ বাড়াচ্ছে ইংল্যান্ড। ফিফার ওপর চাপ ক্রমশ বাড়ছে।

বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর মাঠে ফকল্যান্ড আর্জেন্টিনার – এমন ব্যানার তুলে ধরে তুমুল বিতর্কে জড়িয়েছেন আর্জেন্টিনা ফুটবলাররা। সেই ঘটনায় পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এক ম্যাচ নির্বাসিত হতে পারে আর্জেন্টিনা। সেক্ষেত্রে তারা বিশ্বকাপ ফাইনালেই খেলতে পারবে না। ফিফার ওপর রাজনৈতিক চাপ ক্রমশ বাড়ছে।

এমনকী ১০ নম্বর ডাউনিং স্ট্রিটও এই বিতর্কে নড়েচড়ে বসেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র বলেছেন, ফকল্যান্ড আমাদের। এ ব্যপারে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। দ্বীপবাসীর আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে। এবং ফকল্যান্ডের প্রতি আমাদের প্রতিশ্রুতি একই রকম থাকবে।

দু বছর আগে ইউরো ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর দুই স্প্যানিশ ফুটবলার রড্রি ও মোরাতা জিব্রাল্টার স্প্যানিশ স্লোগান দেওয়ায় উয়েফা তাদের এক ম্যাচ নির্বাসিত করেছিল। এখন দাবি উঠেছে আর্জেন্টিনা ফুটবলারদের নির্বাসিত করার।

ব্রিটিশ রাজনীতিবিদ লিবারেল ডেমোক্রেট দলের নেতা এড ডেভি ফিফাকে চিঠি দিয়ে দাবি করেছেন আর্জেন্টিনার ৬ জন ফুটবলারকে যেন সাসপেন্ড করা হয়। তিনি রড্রি ও মোরাতার উদাহরণ তুলে ধরে এই দাবি করেছেন।

ফলে যত সময় যাচ্ছে ফিফার ওপর চাপ ক্রমশ বাড়ছে। রবিবার রাতে ফাইনাল, তার আগে কোনও নাটকীয় পরিস্থিতি তৈরি হয় কিনা, সেটাই এখন দেখার।

🔥 Trending Right Now

বিশ্বকাপের খবরJul 17

ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপ

ব্রিটিশ রাজনীতিবিদ লিবারেল ডেমোক্রেট দলের নেতা এড ডেভি ফিফাকে চিঠি দিয়ে দাবি করেছেন আর্জেন্টিনার ৬ জন ফুটবলারকে যেন সাসপেন্ড করা হয়। তিনি রড্রি ও মোরাতার উদাহরণ তুলে ধরে এই দাবি করেছেন।

বিশ্বকাপের খবরJul 17

কেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে

১৯৩৪ সালের দ্বিতীয় বিশ্বকাপ থেকেই এই ম্যাচ আয়োজন হচ্ছে। বিশ্বযুদ্ধের আগে শেষবার এই ম্যাচ হয়েছিল ১৯৩৮-এর তৃতীয় বিশ্বকাপে। তবে ১৯৫০ বিশ্বকাপে এই ম্যাচ হয়নি। ১৯৫৪ থেকে প্রত্যেক বিশ্বকাপেই তৃতীয় স্থানের ম্যাচ হয়ে আসছে। জার্মানি সবচেয়ে বেশি চারবার তৃতীয় স্থান অর্জন করেছে।

বিশ্বকাপের খবরJul 16

মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা

বিশ্বকাপ ফাইনালে ওঠার সেলিব্রেশনে নতুন বিতর্ক। বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা। ম্যাচ শেষে আর্জেন্টাইন ফুটবলাররা একটি রাজনৈতিক ব্যানার তুলে ধরে দর্শকদের অভিবাদন জানান। ব্যানারটিতে স্প্যানিশ ভাষায় লেখা ছিল “Las Malvinas son Argentinas” । বাংলায় যার অর্থ ফকল্যান্ড আর্জেন্টিনার।

বিশ্বকাপের খবরJul 16

ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি

ইউনিসেফ ও বার্সেলোনা ফাউন্ডেশনের একটি দাতব্য অনুষ্ঠানের জন্য ফটোশ্যুটের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই ছবি তোলা হয়। আসলে এই অনুষ্ঠানের জন্য বিভিন্ন পরিবারকে নিয়ে একটি লটারির আয়োজন করা হয়েছিল। সেখানে জিতেছিলেন ইয়ামলের মা বাবা। সে কারেণই তখন পাঁচ মাসের ছোট্ট ইয়ামলকে কোলে নিয়ে স্নান করিয়েছিলেন বছর কুড়ির মেসি।