Xtra Time logo
Latest News
ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপকেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি শারারিক সক্ষমতার শীর্ষে পৌঁছোতে সর্বস্ব দিতে রাজি ছিলাম : মেসি, মেসিই সর্বকালের সেরা : স্কালোনি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা কোচ স্কালোনির যুব আর্জেন্টিনাকে হারিয়েছিল ভারত ৪০ মি্নিটের মেসি শো-এ বিধ্বস্ত ইংল্যান্ড, পরপর দুবার ফাইনালে আর্জেন্টিনাম্যাচ হেরে রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার দৌড়ে শুভমন গিল, টি-২০ সিরিজে ইংল্যান্ডের দাপটেরও প্রতিফলন ২০২৭ ওডিআই বিশ্বকাপে নতুন ফরম্যাটের চমক, সফল হবে আইসিসির এই পরীক্ষা? ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপকেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি শারারিক সক্ষমতার শীর্ষে পৌঁছোতে সর্বস্ব দিতে রাজি ছিলাম : মেসি, মেসিই সর্বকালের সেরা : স্কালোনি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা কোচ স্কালোনির যুব আর্জেন্টিনাকে হারিয়েছিল ভারত ৪০ মি্নিটের মেসি শো-এ বিধ্বস্ত ইংল্যান্ড, পরপর দুবার ফাইনালে আর্জেন্টিনাম্যাচ হেরে রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার দৌড়ে শুভমন গিল, টি-২০ সিরিজে ইংল্যান্ডের দাপটেরও প্রতিফলন ২০২৭ ওডিআই বিশ্বকাপে নতুন ফরম্যাটের চমক, সফল হবে আইসিসির এই পরীক্ষা?

৪০ মি্নিটের মেসি শো-এ বিধ্বস্ত ইংল্যান্ড, পরপর দুবার ফাইনালে আর্জেন্টিনা

পিছিয়ে পড়েও আবার দুরন্ত প্রত্যাবর্তন আর্জেন্টিনার। ৮৫ মিনিট পর্যন্ত ০-১ গোলে পিছিয়ে থেকেও ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে চলে গেল বিশ্বচ্যাম্পিয়নরা।

By AdminPublished Jul 16, 2026, 3:23 AM
ShareWhatsAppFacebookX
 ৪০ মি্নিটের মেসি শো-এ বিধ্বস্ত ইংল্যান্ড, পরপর দুবার ফাইনালে আর্জেন্টিনা

গৌতম রায়

 

পিছিয়ে পড়েও আবার দুরন্ত প্রত্যাবর্তন আর্জেন্টিনার। ৮৫ মিনিট পর্যন্ত ০-১ গোলে পিছিয়ে থেকেও ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে চলে গেল বিশ্বচ্যাম্পিয়নরা। ৪০ মিনিটের মেসি শো, তাতেই শেষ থ্রি লায়ন্স। অ্যান্টনি গর্ডন ৫৫ মিনিটের মাথায় এগিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডকে। শেষ লগ্নে মেসির সৌজন্যে পরপর দুটি গোল করে আর্জেন্টিনাকে জেতালেন এনজো ফার্নান্ডেজ ও লাউতারো মার্টিনেজ।

গোটা প্রথমার্ধ অত্যন্ত মাঝারি মানের ফুটবল। তবে টাফ থেকে রাফ হয়ে যাওয়া ফুটবল। হাত চালাচালি, পা চালাচালি চলছিলই। আ্রর্জেন্টিনার লক্ষ্য ছিল এভাবে খেলে ইংল্যান্ডের ছন্দটা নষ্ট করে দেওয়া, তবে আর্জেন্টিনার ফাঁদে খুব একটা পা না দিয়ে স্বাভাবিক খেলার চেষ্টা করছিল ইংল্যান্ড। মাঝমাঠ নির্ভর এমন ফুটবলেই প্রথমার্ধ শেষ।

ইংল্যান্ড মাথা ঠান্ডা রাখার ফল পেল দ্বিতীয়ার্ধে। আর্জেন্টিনার একটা ক্লিয়ার করা বল ধরে ডানপ্রান্তে বাড়িয়ে দেন ডেকলান রাইস। সেই বলে সেন্টার করেন রজার্স। ঠান্ডা মাথায় গোলে বল ঠেলে দেন অ্যান্টনি গর্ডন।

এই গোল খেয়েই যেন জেগে উঠল আর্জেন্টিনা। জেগে উঠলেন লিও মেসি। আর তিনি জাগলে যা হয়, তাই হল। গোল শোধের জন্য জেতার খিদে আর দুরন্ত মানসিকতায় ঝাঁপিয়ে পড়ল গোটা আর্জেন্টিনা দলটা। বক্সের মাথায় দাঁড়িয়ে একের পর এক বিষাক্ত পাস বাড়াতে থাকলেন মেসি। ওই সময় একের পর এক সুযোগ তৈরি হতে থাকল।

মেসির ক্রসে গঞ্জালেজের হেড বাঁচালেন পিকফোর্ড। ডি পলের ক্রসে মন্টিয়েলের হেড লাগল পোস্টে। এরপরই এনজো ফার্নান্ডেজের ২০ গজের দুরন্ত শটে ফিরল সমতা। এরপরও ম্যাক আলিস্টারের শট আবার পোস্টে লাগল। আরও দুবার দারুন সেভ করতে হল পিকফোর্ডকে। শেষ পর্যন্ত ইনজুরি টাইমে সেই মেসির ক্রসে জন স্টোনস ফ্লাইট মিস করতেই দুর্দান্ত হাডে আর্জেনিটিনাকে ফাইনালে তুলে নিয়ে গেলেন লাউতারো মার্টিনেজ।

স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের লক্ষ্য ছিল মেসিকে স্বাভাবিক খেলা খেলতে না দেওয়া। অন্তত প্রথমার্ধে তারা সেই কাজে সফল হয়েছিল। ডেকলান রাইস আর এলিয়ট অ্যান্ডারসনকে ডাবল পিভোট রেখে রক্ষণব্যূহ সাজিয়েছিল। মাঝমাঠে ভীষণ রকম প্রেস করে মেসি যাতে বলের সাপ্লাই না পান, সেই  চেষ্টা করে গেছে। দ্বিতীয়ার্ধে অবশ্য তালগোল পাকিয়ে গেল সেই হিসেব।  

অন্যদিকে স্কালোনি ৪-৪-২ ফর্মেশনে দল সাজিয়ে মাঝমাঠ ভারি করে বেলিংহ্যামকে খুব ক্লোজ মার্কিংয়ে রেখেছিলেন। বেলিংহ্যামের সঙ্গে হ্যারি কেনের যোগসূত্রটা কেটে দেওয়ার কাজেও তারা সফল। তবে বেলিংহ্যাম বল ধরলেই বেশিরভাগ সময় তাঁকে ফাউল করে বিপজ্জনক খেলা খেলছিল আর্জেন্টিনীয়রা।

এটা ঠিকই, যে গোল খাওয়ার পর ম্যাচ জুড়ে, মাঠ জুড়ে শুধু আর্জেন্টিনা আর আর্জেন্টিনা। মেসি আর মেসি। কিন্তু ওই সময় গোল ধরে রাখতে অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে কি ভুল করল ইংল্যান্ড?  বিশেষত উল্টোদিকে যখন লিও মেসি বলে একজন ছিলেন! এটা হয়ত ভাবাবে থমাস টুচেলকে। তবে গোটা আর্জেন্টিনার সব দুর্ভাবনা দূর করে দেশকে আবার ফাইনালে নিয়ে চলে গেলেন তাঁদের যুবরাজ লিওনেল মেসি। এবার সামনে ভয়ঙ্কর স্প্যানিশ আর্মাডা। চোয়াল কি আরও শক্ত হয়ে উঠছে তাঁর? পরপর দুটো বিশ্বকাপের এত কাছে এসে চ্যাম্পিয়নের আর অন্য কী হবে!

 ছবি সৌজন্য এক্স

🔥 Trending Right Now

বিশ্বকাপের খবরJul 17

ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপ

ব্রিটিশ রাজনীতিবিদ লিবারেল ডেমোক্রেট দলের নেতা এড ডেভি ফিফাকে চিঠি দিয়ে দাবি করেছেন আর্জেন্টিনার ৬ জন ফুটবলারকে যেন সাসপেন্ড করা হয়। তিনি রড্রি ও মোরাতার উদাহরণ তুলে ধরে এই দাবি করেছেন।

বিশ্বকাপের খবরJul 17

কেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে

১৯৩৪ সালের দ্বিতীয় বিশ্বকাপ থেকেই এই ম্যাচ আয়োজন হচ্ছে। বিশ্বযুদ্ধের আগে শেষবার এই ম্যাচ হয়েছিল ১৯৩৮-এর তৃতীয় বিশ্বকাপে। তবে ১৯৫০ বিশ্বকাপে এই ম্যাচ হয়নি। ১৯৫৪ থেকে প্রত্যেক বিশ্বকাপেই তৃতীয় স্থানের ম্যাচ হয়ে আসছে। জার্মানি সবচেয়ে বেশি চারবার তৃতীয় স্থান অর্জন করেছে।

বিশ্বকাপের খবরJul 16

মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা

বিশ্বকাপ ফাইনালে ওঠার সেলিব্রেশনে নতুন বিতর্ক। বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা। ম্যাচ শেষে আর্জেন্টাইন ফুটবলাররা একটি রাজনৈতিক ব্যানার তুলে ধরে দর্শকদের অভিবাদন জানান। ব্যানারটিতে স্প্যানিশ ভাষায় লেখা ছিল “Las Malvinas son Argentinas” । বাংলায় যার অর্থ ফকল্যান্ড আর্জেন্টিনার।

বিশ্বকাপের খবরJul 16

ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি

ইউনিসেফ ও বার্সেলোনা ফাউন্ডেশনের একটি দাতব্য অনুষ্ঠানের জন্য ফটোশ্যুটের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই ছবি তোলা হয়। আসলে এই অনুষ্ঠানের জন্য বিভিন্ন পরিবারকে নিয়ে একটি লটারির আয়োজন করা হয়েছিল। সেখানে জিতেছিলেন ইয়ামলের মা বাবা। সে কারেণই তখন পাঁচ মাসের ছোট্ট ইয়ামলকে কোলে নিয়ে স্নান করিয়েছিলেন বছর কুড়ির মেসি।