Xtra Time logo
Latest News
ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপকেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি শারারিক সক্ষমতার শীর্ষে পৌঁছোতে সর্বস্ব দিতে রাজি ছিলাম : মেসি, মেসিই সর্বকালের সেরা : স্কালোনি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা কোচ স্কালোনির যুব আর্জেন্টিনাকে হারিয়েছিল ভারত ৪০ মি্নিটের মেসি শো-এ বিধ্বস্ত ইংল্যান্ড, পরপর দুবার ফাইনালে আর্জেন্টিনাম্যাচ হেরে রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার দৌড়ে শুভমন গিল, টি-২০ সিরিজে ইংল্যান্ডের দাপটেরও প্রতিফলন ২০২৭ ওডিআই বিশ্বকাপে নতুন ফরম্যাটের চমক, সফল হবে আইসিসির এই পরীক্ষা? ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপকেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি শারারিক সক্ষমতার শীর্ষে পৌঁছোতে সর্বস্ব দিতে রাজি ছিলাম : মেসি, মেসিই সর্বকালের সেরা : স্কালোনি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা কোচ স্কালোনির যুব আর্জেন্টিনাকে হারিয়েছিল ভারত ৪০ মি্নিটের মেসি শো-এ বিধ্বস্ত ইংল্যান্ড, পরপর দুবার ফাইনালে আর্জেন্টিনাম্যাচ হেরে রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার দৌড়ে শুভমন গিল, টি-২০ সিরিজে ইংল্যান্ডের দাপটেরও প্রতিফলন ২০২৭ ওডিআই বিশ্বকাপে নতুন ফরম্যাটের চমক, সফল হবে আইসিসির এই পরীক্ষা?

৫৪ তম জন্মদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের, মেসিতে মুগ্ধ, ভারত ঘুরে দাড়াবে, আশাবাদি মহারাজ

কন্যা সানা এখন বার্সেলোনায়। মাঝরাতে সেখান থেকেই ভিডিও কল করেন। বাবাকে শুভেচ্ছায়, ভালোবাসায়, অভিনন্দনে ভরিয়ে দেন সানা। সকাল থেকেই বেহালার বাড়িতে ভক্তদের ভিড়। প্রত্যেকবারের মত এবারও সবাই এসেছিলেন শুভেচ্ছার ডালি নিয়ে। কেক, ফুল, উপহার নিয়ে প্রিয় দাদাকে ভরিয়ে দিলেন আবেগে। কেক কেটে জন্মদিন পালন ভক্তদের নিয়েই।

By AdminPublished Jul 8, 2026, 4:05 PM
ShareWhatsAppFacebookX
৫৪ তম জন্মদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের, মেসিতে মুগ্ধ, ভারত ঘুরে দাড়াবে, আশাবাদি মহারাজ

রৌনক ঘোষ

আবার একটা জন্মদিন। আবার বংলার গর্ব, বাঙালির আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা ও অভিনন্দনে ভরিয়ে দেওয়ার দিন। ৫৪-এয় পা দিলেন মহারাজ। মেগা জন্মদিন পালন শুরু হয়ে গেছে মাঝরাত থেকেই।

কন্যা সানা এখন বার্সেলোনায়। মাঝরাতে সেখান থেকেই ভিডিও কল করেন। বাবাকে শুভেচ্ছায়, ভালোবাসায়, অভিনন্দনে ভরিয়ে দেন সানা। সকাল থেকেই বেহালার বাড়িতে ভক্তদের ভিড়। প্রত্যেকবারের মত এবারও সবাই এসেছিলেন শুভেচ্ছার ডালি নিয়ে। কেক, ফুল, উপহার নিয়ে প্রিয় দাদাকে ভরিয়ে দিলেন আবেগে। কেক কেটে জন্মদিন পালন ভক্তদের নিয়েই। এবং অবশ্যই প্রত্যেকবারের মত ছিলেন সংবাদমাধ্যমের বন্ধুরা। বুধবার সারা দিনটা বাড়িতেই কাটাবেন। বাড়ির খাবার খেয়েই জন্মদিনের সেলিব্রেশন।

তারই ফাঁকে উঠে এল মাঠের কথা। খেলার কথা। রমরমিয়ে চলছে বিশ্বকাপ। নজর রয়েছে সেদিকেও। যেভাবে মিশরের বিরুদ্ধে পিছিয়ে থেকেও আর্জেন্টিনাকে জেতালেন লিওনেল মেসি, তাতে রীতিমত মুগ্ধ বাংলার মহারাজ। তিনি বলেন, “তখন ২-১ গোলে পিছিয়ে। মেসির পায়ে যখন বল এল তখন ওর পাশে দুজন প্রতিপক্ষ ফুটবলার, তবু মেসির মত ফুটবলারকে ওভাবে সুযোগ দিলে যা হওয়ার সেটাই হল। বড় দলগুলো এভাবেই এগোয়। ফ্রান্স ও স্পেনও খুব ভাল দল। ভাল এগোচ্ছে।“

উঠে এল ভারতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতার কথা। মহারাজ স্পষ্টই জানিয়ে দিলেন, তিনি রীতিমত অবাক। তবে একই সঙ্গে আশাবাদিও। বলেন, “সাদা বলের এত ভালো দল, নিশ্চয় ঘুরে দাঁড়াবে। দেখা যাক কীভাবে ঘুরে দাঁড়ায়। যে কোনও ভাল দলের ক্ষেত্রেই অবশ্য এমনটা হতে পারে।“ এসব নিয়েই জন্মদিনটা কাটাচ্ছেন, কাটাবেন মহারাজ, বাংলার প্রিয় দাদা।

🔥 Trending Right Now

বিশ্বকাপের খবরJul 17

ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপ

ব্রিটিশ রাজনীতিবিদ লিবারেল ডেমোক্রেট দলের নেতা এড ডেভি ফিফাকে চিঠি দিয়ে দাবি করেছেন আর্জেন্টিনার ৬ জন ফুটবলারকে যেন সাসপেন্ড করা হয়। তিনি রড্রি ও মোরাতার উদাহরণ তুলে ধরে এই দাবি করেছেন।

বিশ্বকাপের খবরJul 17

কেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে

১৯৩৪ সালের দ্বিতীয় বিশ্বকাপ থেকেই এই ম্যাচ আয়োজন হচ্ছে। বিশ্বযুদ্ধের আগে শেষবার এই ম্যাচ হয়েছিল ১৯৩৮-এর তৃতীয় বিশ্বকাপে। তবে ১৯৫০ বিশ্বকাপে এই ম্যাচ হয়নি। ১৯৫৪ থেকে প্রত্যেক বিশ্বকাপেই তৃতীয় স্থানের ম্যাচ হয়ে আসছে। জার্মানি সবচেয়ে বেশি চারবার তৃতীয় স্থান অর্জন করেছে।

বিশ্বকাপের খবরJul 16

মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা

বিশ্বকাপ ফাইনালে ওঠার সেলিব্রেশনে নতুন বিতর্ক। বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা। ম্যাচ শেষে আর্জেন্টাইন ফুটবলাররা একটি রাজনৈতিক ব্যানার তুলে ধরে দর্শকদের অভিবাদন জানান। ব্যানারটিতে স্প্যানিশ ভাষায় লেখা ছিল “Las Malvinas son Argentinas” । বাংলায় যার অর্থ ফকল্যান্ড আর্জেন্টিনার।

বিশ্বকাপের খবরJul 16

ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি

ইউনিসেফ ও বার্সেলোনা ফাউন্ডেশনের একটি দাতব্য অনুষ্ঠানের জন্য ফটোশ্যুটের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই ছবি তোলা হয়। আসলে এই অনুষ্ঠানের জন্য বিভিন্ন পরিবারকে নিয়ে একটি লটারির আয়োজন করা হয়েছিল। সেখানে জিতেছিলেন ইয়ামলের মা বাবা। সে কারেণই তখন পাঁচ মাসের ছোট্ট ইয়ামলকে কোলে নিয়ে স্নান করিয়েছিলেন বছর কুড়ির মেসি।