Xtra Time logo
Latest News
ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপকেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি শারারিক সক্ষমতার শীর্ষে পৌঁছোতে সর্বস্ব দিতে রাজি ছিলাম : মেসি, মেসিই সর্বকালের সেরা : স্কালোনি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা কোচ স্কালোনির যুব আর্জেন্টিনাকে হারিয়েছিল ভারত ৪০ মি্নিটের মেসি শো-এ বিধ্বস্ত ইংল্যান্ড, পরপর দুবার ফাইনালে আর্জেন্টিনাম্যাচ হেরে রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার দৌড়ে শুভমন গিল, টি-২০ সিরিজে ইংল্যান্ডের দাপটেরও প্রতিফলন ২০২৭ ওডিআই বিশ্বকাপে নতুন ফরম্যাটের চমক, সফল হবে আইসিসির এই পরীক্ষা? ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপকেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি শারারিক সক্ষমতার শীর্ষে পৌঁছোতে সর্বস্ব দিতে রাজি ছিলাম : মেসি, মেসিই সর্বকালের সেরা : স্কালোনি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা কোচ স্কালোনির যুব আর্জেন্টিনাকে হারিয়েছিল ভারত ৪০ মি্নিটের মেসি শো-এ বিধ্বস্ত ইংল্যান্ড, পরপর দুবার ফাইনালে আর্জেন্টিনাম্যাচ হেরে রেফারির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার দৌড়ে শুভমন গিল, টি-২০ সিরিজে ইংল্যান্ডের দাপটেরও প্রতিফলন ২০২৭ ওডিআই বিশ্বকাপে নতুন ফরম্যাটের চমক, সফল হবে আইসিসির এই পরীক্ষা?

মর্মান্তিক! বিশ্বকাপ খেলে গিয়েই আকস্মিক মৃত্যু দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জেডেন অ্যাডামসের

দক্ষিণ আফ্রিকার ফুটবলার্স ইউনিয়ন মৃত্যুর খবর নিশ্চিত করেছে তবে মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। পরিবারের পক্ষ থেকে এমন কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করা হয়েছে।  

By AdminPublished Jul 11, 2026, 7:39 PM
ShareWhatsAppFacebookX
 মর্মান্তিক! বিশ্বকাপ খেলে গিয়েই আকস্মিক মৃত্যু দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জেডেন অ্যাডামসের

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক

 অবিশ্বাস্য! মর্মান্তিক! মাত্র কয়েক দিন আগেই খেলে গেলেন বিশ্বকাপে, অথচ দক্ষিণ আফ্রিকার সেই তরুণ ফুটবলার জেডেন অ্যাডামসের আকস্মিক মৃত্যু। এমন অস্বাভাবিক, হৃদয়বিদারক ঘটনায় বাকরুদ্ধ, শোকস্তব্ধ দক্ষিণ আফ্রিকার ফুটবল মহল।

দক্ষিণ আফ্রিকার ফুটবলার্স ইউনিয়ন মৃত্যুর খবর নিশ্চিত করেছে তবে মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। পরিবারের পক্ষ থেকে এমন কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করা হয়েছে।  

দেশের ফুটবলার্স ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে অ্যাডামসের আকস্মিক মৃত্যুতে আমরা শোকস্তব্ধ। চলতি বিশ্বকাপেও তিনি দেশের হয়ে সাহস ও গর্বের সঙ্গে খেলে এসেছেন। তাঁর মৃত্যু পরিবারের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ফুটবলেরও অপূরণীয় ক্ষতি।

বিশ্বকাপে গ্রুপ লিগের তিনটি ম্যাচেই তিনি দলে ছিলেন। দুটি ম্যাচে খেলেছিলেন। এবং একটি ম্যাচে ছিলেন বেঞ্চে। ২৫ বছরের প্রয়াত এই মিডফিল্ডার চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্যাচটি খেলেছিলেন ব্যক্তিগত জীবনের এক শোকের মধ্যে। কারণ ম্যাচের আগের দিন তাঁর ঠাকুমা মারা যান।

তাঁর জন্ম কেপটাউনে। ২০২২ সালে অভিষেক হওয়ার পর দেশের হয়ে খেলেছেন ৯টি ম্যাচ। সেই সম্ভাবনাময় তরুণ ফুটবলারের মৃত্যু শুধু দক্ষিণ আফ্রিকা নয়, বাকরুদ্ধ করে দিয়েছে গোটা বিশ্বের ফুটবল মহলকে।

🔥 Trending Right Now

বিশ্বকাপের খবরJul 17

ফিফাকে ইংল্যান্ড রাজনীতিবিদের চিঠি, আর্জেন্টিনা ফুটবলারদের ফকল্যান্ড নিয়ে ব্যানার দেখানো বিতর্কে ফিফার ওপর ভয়ঙ্কর চাপ

ব্রিটিশ রাজনীতিবিদ লিবারেল ডেমোক্রেট দলের নেতা এড ডেভি ফিফাকে চিঠি দিয়ে দাবি করেছেন আর্জেন্টিনার ৬ জন ফুটবলারকে যেন সাসপেন্ড করা হয়। তিনি রড্রি ও মোরাতার উদাহরণ তুলে ধরে এই দাবি করেছেন।

বিশ্বকাপের খবরJul 17

কেউ তৃতীয় স্থানের ম্যাচ খেলতে চায় না, বলছেন টুচেল, দেশঁর প্রতিক্রিয়া, মেনে নিতে হবে

১৯৩৪ সালের দ্বিতীয় বিশ্বকাপ থেকেই এই ম্যাচ আয়োজন হচ্ছে। বিশ্বযুদ্ধের আগে শেষবার এই ম্যাচ হয়েছিল ১৯৩৮-এর তৃতীয় বিশ্বকাপে। তবে ১৯৫০ বিশ্বকাপে এই ম্যাচ হয়নি। ১৯৫৪ থেকে প্রত্যেক বিশ্বকাপেই তৃতীয় স্থানের ম্যাচ হয়ে আসছে। জার্মানি সবচেয়ে বেশি চারবার তৃতীয় স্থান অর্জন করেছে।

বিশ্বকাপের খবরJul 16

মাঠে ফকল্যান্ড নিয়ে ব্যানার, বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা

বিশ্বকাপ ফাইনালে ওঠার সেলিব্রেশনে নতুন বিতর্ক। বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার ফুটবলাররা। ম্যাচ শেষে আর্জেন্টাইন ফুটবলাররা একটি রাজনৈতিক ব্যানার তুলে ধরে দর্শকদের অভিবাদন জানান। ব্যানারটিতে স্প্যানিশ ভাষায় লেখা ছিল “Las Malvinas son Argentinas” । বাংলায় যার অর্থ ফকল্যান্ড আর্জেন্টিনার।

বিশ্বকাপের খবরJul 16

ইয়ামলকে কোলে নিয়ে স্নান করাচ্ছেন মেসি, বিশ্বকাপ ফাইনালের আগে ফিরে এল সেই ছবি

ইউনিসেফ ও বার্সেলোনা ফাউন্ডেশনের একটি দাতব্য অনুষ্ঠানের জন্য ফটোশ্যুটের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই ছবি তোলা হয়। আসলে এই অনুষ্ঠানের জন্য বিভিন্ন পরিবারকে নিয়ে একটি লটারির আয়োজন করা হয়েছিল। সেখানে জিতেছিলেন ইয়ামলের মা বাবা। সে কারেণই তখন পাঁচ মাসের ছোট্ট ইয়ামলকে কোলে নিয়ে স্নান করিয়েছিলেন বছর কুড়ির মেসি।