Xtra Time logo
Latest
দিমি যুগ হয়ত শেষ, মোহনবাগানের আর একটা বর্ণময় অধ্যায়বৈভব সিনিয়র নীল জার্সিতে মাঠে নামলেই ভেঙে যাবে সচিনের রেকর্ডঅবহেলিত, উপেক্ষিত মৌমিতা জানেন না, আর কতদিন বাংলার প্রতিনিধিত্ব করতে পারবেনবিশ্বকাপের মঞ্চে না থেকেও আছে ভারতবিশ্বকাপে চার্জ দেওয়া বলে খেলাবিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ফুটবলার কে, কেই বা সর্বকনিষ্ঠমেসির হয়ত শেষ বিশ্বকাপ, রোনাল্ডোর শেষ কিনা নিশ্চিত নন পর্তুগাল কোচকীভাবে শেষ হয়ে গিয়েছিল বিশ্বজিৎ ভট্টাচার্যর ফুটবল জীবনরাতের অন্ধকারে হোটেলের পাঁচিল টপকে ইস্টবেঙ্গলের কব্জা থেকে মোহনবাগানে চলে গিয়েছিলেন শ্যাম থাপাজঙ্গলমহলে ফুটবলে বিপ্লবের কারিগর ডাক্তারবাবু প্রশান্ত কুমার মাহাতোদিমি যুগ হয়ত শেষ, মোহনবাগানের আর একটা বর্ণময় অধ্যায়বৈভব সিনিয়র নীল জার্সিতে মাঠে নামলেই ভেঙে যাবে সচিনের রেকর্ডঅবহেলিত, উপেক্ষিত মৌমিতা জানেন না, আর কতদিন বাংলার প্রতিনিধিত্ব করতে পারবেনবিশ্বকাপের মঞ্চে না থেকেও আছে ভারতবিশ্বকাপে চার্জ দেওয়া বলে খেলাবিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ফুটবলার কে, কেই বা সর্বকনিষ্ঠমেসির হয়ত শেষ বিশ্বকাপ, রোনাল্ডোর শেষ কিনা নিশ্চিত নন পর্তুগাল কোচকীভাবে শেষ হয়ে গিয়েছিল বিশ্বজিৎ ভট্টাচার্যর ফুটবল জীবনরাতের অন্ধকারে হোটেলের পাঁচিল টপকে ইস্টবেঙ্গলের কব্জা থেকে মোহনবাগানে চলে গিয়েছিলেন শ্যাম থাপাজঙ্গলমহলে ফুটবলে বিপ্লবের কারিগর ডাক্তারবাবু প্রশান্ত কুমার মাহাতো

কৃতজ্ঞতার নিদর্শন, হাইতির জার্সিতে থাকছে পোল্যান্ডের পতাকা

By AdminPublished Jun 10, 2026, 5:34 PM
ShareWhatsAppFacebookX
কৃতজ্ঞতার নিদর্শন, হাইতির জার্সিতে থাকছে পোল্যান্ডের পতাকা

একেই বলে বন্ধুত্ব। একেই বলে কৃতজ্ঞতা। আর তাই এবার বিশ্বকাপে হাইতি যে জার্সি পরে খেলবে, তাতে দেখা যাবে বন্ধু দেশ পোল্যান্ডের পতাকা। অভাবনীয় ব্যাপার! অভিনব ব্যাপার। গত ৫২ বছরে প্রথমবার বিশ্বকাপে অংশ নিচ্ছে হাইতি। সেখানেই তারা এভাবে বন্ধু পোল্যান্ডকে সম্মান জানাবে।

WhatsApp Image 2026-06-10 at 10.53.00 PM (1).jpeg

না কোনও ডিজাইনের ভুল নয়। এটা দুই দেশের বন্ধুত্বের নিদর্শন। আসল ব্যাপারটা কী? কীসের কৃতজ্ঞতা? ঘটনাটা ২০০ বছরেরও বেশি আগেকার। ১৮০২ সালে হাইতির মানুষ তখন দাসপ্রথার বিরুদ্ধে লড়াই করছে। নেপোলিয়ান বোনাপার্ট সেই বিদ্রাহকে দমন করতে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠান পোলিশ লিজিয়ন সেনাদের। কিন্তু সেখানে গিয়ে ওই পোলিশ সেনারা হাইতির মানুষের লড়াইয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকার করে। তারা বরং উল্টো কাজটাই করে। পোলিশ লিজিয়ন সেনারা হাইতির লড়াকুদের সঙ্গে এক হয়ে ফরাসি সেনাদের বিরুদ্ধেই যুদ্ধ শুরু করে।

এরপর ১৮০৪ সালে হাইতি স্বাধীনতা অর্জন করে। হাইতির সর্বোচ্চ নেতা জিন জ্যাকুয়েস ডেনালিসন কৃতজ্ঞতায়, আবেগে পোলিশদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেন। এই হল অতীতের ঘটনা। এই হল পটভূমিকা।

WhatsApp Image 2026-06-10 at 10.53.36 PM.jpeg

ঘটনা হল ২০০ বছর পরেও পোলিশদের প্রতি, পোল্যান্ডের প্রতি হাইতির কৃতজ্ঞতা একটুও কমেনি। নিজেদের কঠিন সময়ে তাদের পাশে পোলিশরা যেভাবে ছিল, সেটাকে এখনও ভোলেনি হাইতি। আর তাই তাদের বিশ্বকাপের জার্সিতে পোল্যান্ডের পতাকা রেখে বন্ধুত্বের, কৃতজ্ঞতার এক অভূতপূর্ব নিদর্শন রাখতে চলেছে সনি নর্ডির দেশ হাইতি।